ফায়ার এলার্ম - ইলেকট্রনিক্স প্রজেক্ট
by on Mon, Oct 02 2017 16:56:00

ফায়ার এলার্ম এর প্রয়োজনীয়তা – অগ্নিকান্ডের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়৷ অনেক প্রান অকালে ঝরে পড়ে, অনেক সম্পদ ধংস হয়। এই অগ্নিকান্ড বেশিরভাগ সময়ই আমাদের অসাবধানতার কারনে হয়। এই অনাকাঙ্খিত আগুন যাতে দ্রুত নিয়ন্ত্রনে আনা যায় তার জন্য রয়েছে ফায়ার এলার্ম। অগ্নিকান্ডের চ্যালেন্জ মোকাবেলায় একটি আধুনিক ইলেকট্রনিক প্রযুক্তি।
প্রয়োজনীয় কম্পোনেন্ট সমূহঃ
- ক্যাপাসিটর 10uF – 1 টি
- রেজিস্টর 1KΩ – 1 টি
- ভেরিয়েবল রেজিস্টর 10 KΩ – 1 টি
- ট্রানজিস্টর (BC547/ BC548/ C828/ D400) – 1 টি
- ডায়োড (1N4007/ 1N4148 ) – 1 টি
- বাজার (Buzzer) / LED – 1 টি
- থার্মিস্টর অথবা টিউব লাইট স্টার্টারের ভিতরের ছোট লাইট – 1 টি
সার্কিট ডায়াগ্রামঃ
Fire Alarm Circuit
কার্যকারিতাঃ
- সার্কিট এ একটি ট্রানজিস্টর রয়েছে। এটি মূলত সুইচিং সার্কিট হিসেবে কাজ করছে।
- আমরা এখানে থার্মিস্টর এর পরিবর্তে টিউব লাইটের স্টার্টার এর ভিতরের ছোট লাইট ইউজ করতে পারবো।
- ওটা আমাদের সেন্সর হিসাবে কাজ করবে।
- যখনি ওই সেন্সর এ আগুন বা তাপ লাগবে সাথে সাথেই সার্কিটে থাকা LED বা বাজারটি সংকেত দিবে।
- কাজেই উক্ত থার্মিস্টর / স্টার্টার টিকে এমন স্থানে রাখতে হবে যেখানে আগুন লাগার সম্ভাবনা আছে। যেমন গুদাম, ঘরের ইলেকট্রিক তার বা মেইন সুইচের কাছে, রান্নাঘরে।
টিউব লাইটের স্টার্টার এর ভিতরের অংশঃ
টিউব লাইটের স্টার্টার এর ভিতরের অংশ
থার্মিস্টরঃ
থার্মিস্টর মানে থার্মাল রেজিস্টর। নাম শুনেই নিশ্চই বুঝতে পারছেন এর রেজিস্ট্যান্স তাপমাত্রার পরিবর্তনের সাথে পরিবর্তনশীল।
বিভিন্ন রকমের থার্মিস্টর
বিভিন্ন রকমের থার্মিস্টর
অ্যাডজাস্ট করণঃ
সার্কিটটিতে ১টা ভেরিয়েবল রেজিস্টর আছে যা কমবেশি করার মাধ্যমে সার্কিটের সেন্সিটিভিটি কম বেশি করা যায়৷ এটা করতে হয় থার্মিস্টর ব্যবহার করলে। স্টার্টারের ক্ষেত্রে প্রয়োজন নেই।
কিছু নিজস্ব পরিবর্তণঃ
- এলইডির পরিবর্তে আপনারা বাজার অথবা রিলে ব্যবহার করতে পারেন।
- সার্কিটে মোটামোটি যেকোন মানের ডায়োড ব্যবহার করতে পারেন।
- আর আগেই বলেছি থার্মিস্টরের পরিবর্তে স্টাটরের ভিতরের ছোট লাইট ব্যবহার করতে পারবেন।
ব্যাস, হয়ে গেল আপনার ফায়ার এলার্ম প্রজেক্ট। আশা করি সবাই খুব সহজেই বুঝতে পেরেছেন।
তাহলে দেরি কেন? আজই তৈরি করে ফেলুন প্রজেক্টটি।
সংগৃহীত
#Md_Manik
HoD at Computer Science Technology
#Dinajpur_Institute_of_Science_and_Technology
#DIST
#Md_Manik
HoD at Computer Science Technology
#Dinajpur_Institute_of_Science_and_Technology
#DIST




0 কমেন্টস
নতুন কমেন্ট লিখুন